শিশুর গলায় কিছু আটকে গেলে | something stuck in throat how to get it out
গলায় বা শ্বাসনালীতে কোন কিছু আটকে গেলে (something stuck in throat) বিপদ জনক হতে পারে। তাই, এ ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে।
কেন হয়?
১। শিশুদের ক্ষেত্রে হয়,খাবার খাওয়ার সময়
অমনোযোগীতার কারনে বা তাড়াহুড়ার করার কারনে খাবার শ্বাস নালীতে চলে যেতে পারে।
২। পারকিন্সন্স ডিজিজের
কারনে বয়ষ্ক মানুষ খাবার গেলার প্রক্রিয়া ভুলে যেতে পারে।
৩। খাবার না চিবানোর
কারনে গলায় আটকে যেতে পারে।
৪। ভুলবশতঃ বা খেলার ছলে
বাচ্চা কোন কিছু গিলে ফেলতে পারে। যেমনঃ মাছের কাঁটা,ধাতব
মুদ্রা বা পয়সা,খেলনার ছোট অংশ,সুই,সেফটি পিন,নকল দাঁত ইত্যাদি।
লক্ষন কি কিঃ (something stuck in throat symptoms)
১।ঢোক গিললে ব্যথা পাবে।
৩।শ্বাসকষ্ট হতে পারে।
৪।গলাব্যথা হবে। শিশু কান্নাকাটি
করবে।
৫। শিশুদের ক্ষেত্রে-
খেতে অনীহা।
৬। বমি বমি ভাব।
৭।গলার ভেতরে লালা জমে মুখ দিয়ে গড়িয়ে
পড়বে।
৮। অনেক ক্ষেত্রে খাদ্যনালি ফুটা হয়ে ফুসফুসে ইনফেকশন হতে পারে। (ধারালো কিছু গিললে) ।
কি করবেন (something stuck in throat how to get it out)
৩। পাঁকা কলা মুখে দিয়ে না চিবিয়ে গেলার চেষ্টা করা
করান। এতে কলার সাথে কাঁটা নীচে নেমে যায়।
৪। এক চামচ ভিনেগার এক কাপ পানির সাথে মিশিয়ে কুলি
করলে বা খেলে তা কাটাকে দূর্বল করে ফেলে।
৫। জোরে জোরে ক্রমাগত কাশি দিলে অনেক সময় গলার
পিছনের দেয়ালে আটকে থাকা মাছের কাটা সামনের দিকে চলে আসে ও বের হয়ে যায়।
৭। অলিভ অয়েল কাঁচা খেলে ক্ষতি নেই। বাড়িতে থাকলে ১ চামচ খেয়ে নিতে পারেন। কাঁটা
পিছলে গলা থেকে নেমে যাবে।
৮। গলায় কাঁটা ফুটলে লাগলে একটা লেবু কেটে লবন মাখিয়ে রস খেয়ে নিন।
৯। হালকা গরম পানিতে সামান্য লবন মিশিয়ে
খান। তাতে কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে যেতে পারে।
১০।
বাচ্চা ছোট হলে বাচ্চাকে পেটের উপর
উল্টে আপনার বাম হাতের ওপর শোয়ান। এবার ডান হাতের তালু দিয়ে বাচ্চার পিঠের ওপর আস্তে
আস্তে চাপড় দিন। এতে মুখ দিয়ে গলায় আটকে যাওয়া জিনিস বেরিয়ে আসার সম্ভাবনা থাকে।
কি করবেন নাঃ
১।খাবারের সময় গল্পগুজব, ঠাট্টা
তামাসার কারনে বাচ্চা যেন বেশী না হাসে, সেটা খেয়াল রাখবেন। খাওয়ার মধ্যে অন্তত
তিনবার পানি খেতে দেবেন।
কখন ডাক্তারের কাছে
যাবেনঃ
১। বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
২।বমি বমি ভাব করছে কিন্তু কিছু বের হচ্ছে
না।
৩।যদি সন্দেহ করেন,খারাপ কিছু গিলে ফেলেছে
যেমন খেলনার টুকরো,সেফটি পিন জাতীয় কিছু ইত্যাদি।
জেনে
রাখুনঃ
১। কাঁটা সাধারণত চেষ্টা করলে ঘন্টা দেড় দুয়েকের মধ্যে বের হয়ে যায় কিন্তু রেশ রেখে যায় দু'তিনদিন।কাশি আর গলা ব্যথা চলতে থাকে অনবরত। কাঁটা চলে গেলেও মনে হয় কাঁটা বোধ হয় যায়নি (something stuck in throat feeling)।
২। অনেক ক্ষেত্রে কাটা যাওয়ার আগে একটু আঁচড় দিয়ে
যায়। আর ঐ কারনেই ব্যথা করতে থাকে দু'তিন দিন।
৩। গলায় কোন কিছু আটকে যাবার কারনে, বাচ্চা নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে,মস্তিষ্ক কাজ বন্ধ করে দেবে ৫ মিনিট এর মধ্যেই। তাই, ছোট ব্যাপার হলেও এই সমস্যাটিকে অবহেলা করা যাবে না একেবারেই !

কোন মন্তব্য নেই
If you have any doubts please let me know