শিশুর ঘুম নিয়ে যত কথা | how baby sleep through the night
আপনার সন্তান রাতে ভালো ঘুমালে তার পাশাপাশি আপনারও ভাল-বিশ্রাম হয়।রাতে দীর্ঘ সময় ধরে আপনার শিশুকে ঘুমাতে সাহায্য করার জন্যই আজকের এই আর্টিকেল।
আপনার করনীয়ঃ
১।একটি রুটিন তৈরী করুনঃ শিশুর বয়স তিন মাস হওয়ার পর থেকে একটি রুটিন করার চেষ্টা করুন।প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে (baby sleep schedule) ঘুম পাড়ান এবং সেটি ধরে রাখুন; ধীরে ধীরে দেখবেন আপনার শিশু ঐ রুটিনে অভ্যস্ত হয়ে যাবে। যতই কাজ থাকুক শিশুর ঘুমের সময় বদলাবেন না।
নিচে শিশুদের ঘুমের একটি ছক দেওয়া হলো—
|
বয়স |
দিনের বেলায় ঘুম |
রাতের বেলায় ঘুম |
মোট ঘুমের সময় |
|
সদ্য নবজাতক |
৮ ঘন্টা ঘুমানো দরকার। ২–৩ বারে সময় ভাগ করে মোট ৮ ঘন্টা ঘুমাবে শিশু। |
৮ ঘন্টা ৩০ মিনিট |
১৬ ঘন্টা ৩০ মিনিট |
|
১–৩ মাসের শিশু |
৭ ঘন্টার ঘুম (৩ বার) |
৮–৯ ঘন্টা |
১৪–১৬ ঘন্টা |
|
৩–৬ মাসের শিশু |
৪–৫ ঘন্টার ঘুম (৩ বার) |
১০–১১ ঘন্টা |
১৪–১৬ ঘন্টা |
|
৬–৯ মাসের শিশু |
৩ ঘন্টা ( ৩ বার) |
১১ ঘন্টা |
১৪ ঘন্টা |
|
৯–১২ মাসের শিশু |
২ ঘন্টা ৩০ মিনিট (২ বার) |
১১ ঘন্টা |
১৩ ঘন্টা ৩০ মিনিট |
|
১২ মাসের শিশু |
২ ঘন্টা ৩০ মিনিট (২ বার) |
১১ ঘন্টা |
১৩ ঘন্টা ৩০ মিনিট |
|
|
|
|
|
২। ঘুমের স্থান ও পরিবেশঃ প্রতিদিন
একই স্থানে ঘুম পাড়ান। ঘরের আলো বা টিভির আওয়াজ বা ঘরের অন্যান্য আওয়াজ ঘুমের ব্যঘাত
ঘটায়। কাজেই সন্তানকে ঘুম পাড়ানোর আগে তার ঘুমের পরিবেশ আনুন ঘরে।
মনে
রাখবেনঃ পিতামাতার মাঝে ঘুমালে, শিশু মুখে বালিশ বা কাপড় পড়ে দমবন্ধ হতে পারে বা সে উল্টে যেতে পারে। তাই বিছানা যথেষ্ট
প্রশস্ত হতে হবে।
৩।
গল্প শোনানঃ রাতে খাওয়া দাওয়ার পর সন্তানকে ঘুম পাড়াতে, গান (baby sleep music) বা গল্পের আশ্রয় নিন।
৪।শারীরিক পরীশ্রমঃ সন্তান একটু বড় হলে, তার সারা
দিনের রুটিনে কিছুটা সময় রাখুন শরীরচর্চার জন্যও। সাঁতার, জিমন্যাস্টিক বা
দৌড়োদৌড়ি করে খেলা যায় এমন কিছু তার রুটিনে থাকলে সে অনেক সুস্থও থাকে। ঘুম ও হয়
পর্যাপ্ত ।
৫।ঘুমের খেলনাঃ শিশুর পছন্দের কোন ডল বা
খেলনা ঘুমের সময় তার কাছে রাখুন।
৬। ঘুমের
জামাঃ আরামদায়ক ঘুমের কাপড় এবং বিছানা আপনার শিশুর জন্য অপরিহার্য। এই জামাকাপড়ের মধ্যে শিশুর খুব গরম বা খুব ঠান্ডা লাগছে না তা নিশ্চিত করুন। সুতীর কাপড় ব্যবহার করুন এবং ঘুমের সময়ের জন্য আলাদা সেট রাখুন।
৭। ঘুমের আগে
খাবারঃ
বেশির ভাগ শিশু রাতে ক্ষুধা
লাগলে জেগে উঠতে পারে। ঘুমের আগে তাই আপনার বাচ্চার পেট ভরে খাবার খাওয়া নিশ্চিত করতে পারলে, সে রাতে খাবার জন্য জেগে উঠবে না।
৮। ঘুমের আগে স্নানঃ ঘুমের আগে উষ্ণ স্নান আপনার শিশুকে শিথিল করতে এবং তাকে ঘুম পাড়াতে পারে।
কি করবেন নাঃ
১। ঘুমোতে যাওয়ার আগে মোবাইল/টেবে গেম খেলতে দেবেন
না ।
২। মাঝ রাতে আপনার বাচ্চাকে কোলে তুলবেননা বা তার সাথে খেলবেন না। দোলনা বা পিঠে চাপড় দিয়ে আবার ঘুম পাড়ান।
জেনে রাখুনঃ
১।নবজাতক সচরাচর ১৬ ঘণ্টা, তবে কোন কোন শিশু
সর্বোচ্চ ২০ ঘণ্টা ও ঘুমাতে (baby sleep through the night) পারে, এটা
কোনো অস্বাভাবিক ব্যাপার নয়।
নোটঃ পোষ্টি আপনার ভালো লাগলে, আমাদেরকে জানান, আপনার অনুভূতি। আপনার উপদেশ, মতামত আমাদের ভীষনভাবে অনুপ্রানিত করবে।

কোন মন্তব্য নেই
If you have any doubts please let me know