টিভি, ল্যাপটপ, টেব দেখার আদব কায়দা | Television Addiction
এই সময়ে আবদ্ধ ঘরে স্মার্টফোন, টিভি, কম্পিউটারের সঙ্গেই কাটে বেশির ভাগ শিশুর সময়।এটি তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক। এতে বাচ্চাদের বিভিন্ন শারীরিক ক্ষতির পাশাপাশি পড়াশোনার আগ্রহ ও কমে যায়। বাবা-মা হিসেবে -এগুলো ভাবতে হবে আপনাকেই।
টিভি দেখলে কি ক্ষতিঃ
১। বেশিক্ষন
টিভি দেখার
কারনে শিশুর
মাথাব্যথা, চোখব্যথা বা চোখের সমস্যা হতে পারে।
২। শিশুরা অনুকরনপ্রিয়,তাই টিভিতে
বিভিন্ন ভায়োলেন্স, মারামারি, গোলাগুলি
দেখার কারনে
এগ্রেসিভ আচরন করতে পারে।
৩। সামাজিকতার বিকাশ
বাধাগ্রস্ত হয়।
৪। শারীরিক পরিশ্রম কমিয়ে দেয়। এতে বাচ্চার ওজন বেড়ে যেতে পারে।
৫। বেশি টিভি দেখার
কারনে শিশুর
আচরনেরও পরিবর্তন
হয়,মেজাজ খিটখিটে হয়।
আপনার
করনীয়ঃ
১।
শিশু যেন শুধু
কার্টুন না দেখে, অন্যান্য বিষয় যেমন ট্রাভেলিং, অ্যানিমেল ওয়ার্ল্ড,শিক্ষামূলক অনুষ্ঠান, ইসলামিক প্রোগ্রাম ইত্যাদি দেখতে উৎসাহিত করুন।
২। শিশুকে হঠাৎ টিভি দেখতে বারণ করবেন না। বরং একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করুন। যেমন হোম ওয়ার্ক বা নির্দিষ্ট পড়াশোনা শেষ করলে অথবা ঘরের অন্য কোন কাজ করলেই সে টিভি দেখতে পারবে ।
৩। রাত জেগে টিভি দেখতে দেবেন না।
৪। শিশুর ঘরে টেলিভিশন রাখবেন না। এমনকি আপনাদের
শোবার ঘরেও না। ড্রয়িং রুমে টিভি রাখুন।
৫।
শিশুর সঙ্গে বসে মাঝে মাঝে ওর পছন্দের অনুষ্ঠান দেখুন ও তা নিয়ে শিশুর সঙ্গে
আলোচনা করতে পারেন। তার মতামত জানতে পারেন।
৬। প্রতিদিন নিয়ম
করে দুই
ঘণ্টা টিভি
দেখার অনুমতি দিন। তার বেশী নয়।
৭। সপ্তাহে একদিন শিশুকে টিভি দেখা থেকে বিরত রাখুন।
৮।
বাসার সবাই একসাথে টিভি দেখার প্রচলন করুন।
অর্থাৎ টিভি দেখা হলে সবাই একসাথেই দেখবে—এই নিয়মে বাচ্চা যেন অভ্যস্ত হয়ে যায়। তখন আর একা টিভি দেখতে তার ভালো লাগবেনা।
৯।
শিক্ষামূলক বা গঠনমূলক খেলনা কিনে দিতে পারেন যেমন ঘর বানানো, ব্লক তৈরী করা, পাজল
ইত্যাদি।
১০।
পড়ার জন্য শিক্ষামূলক বই কিনে দিন।ছবি আঁকা, নাচ, গান ইত্যাদির মত কর্মকান্ডে তাকে উৎসাহিত করুন।
তবে জোর করবেন না।
১১।
শিশু বাবা-মাকে দেখেই কিন্তু শেখে। তাই আপনারাও টিভি দেখার মাত্রা যতটা সম্ভব কমিয়ে
দিন।
১।
এক বছরের কম বয়সী বাচ্চাদের টিভির
কম্পিউটার বা মোবাইলের সামনে বসতে দেবেন না।
২। খেয়াল করুন তারা যেন প্রাপ্তবয়স্কদের অনুষ্ঠান,সিনেমা,উগ্র
নৃত্য এসব না দেখে। ভালো মন্দের পার্থক্য তাকে সুন্দর করে বুঝিয়ে দিন।
নোটঃ পোষ্টি আপনার ভালো লাগলে, আমাদেরকে জানান, আপনার অনুভূতি। আপনার উপদেশ, মতামত আমাদের ভীষনভাবে অনুপ্রানিত করবে।

কোন মন্তব্য নেই
If you have any doubts please let me know