বাচ্চার সাঁতার শেখা | Baby swimming lessons
সাঁতার শেখা (Swim lessons) প্রতিটি মানুষের জন্য জরুরী। আর সেটা ছোটবেলা থেকেই শুরু করতে পারলে সবচেয়ে ভালো। আর শিশুর জন্য, সাঁতার কেবল মজাদারই নয়, শরীরের জন্য ও উপকারী । দৌড় ঝাপের মত সাঁতার ও একটি চমৎকার ব্যায়াম।
কেন
শেখাবেনঃ এগুলো ছোট বড় সবার
জন্যই প্রযোজ্য।
১। শিশুদের হাঁপানির সমস্যা
কমে যায়।
২।
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীর
জন্য বেশ কার্যকর।
৩।
শরীরের বাড়তি চর্বি ঝরায়, ওজন
কমে।
৪। ফুসফুসের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।
৫।
শরীরের জয়েন্ট পেইন দূর
করতে সবচেয়ে ভালো ব্যায়াম।
৬।
ঘুমে নাক ডাকার সমস্যা দূর হবে, যদি নিয়মিত সাঁতার কাটেন।
৭।
পেশির দক্ষতা বৃদ্ধি করে।
৮।
আর্থ্রাইটিস ও স্পডালাইটিসের
সমস্যায় উপকারী।
১০। হৃদপিন্ডে ব্লকের আশংকা
কমায়।
১১। সর্দি-কাশির
প্রতিরোধে ভূমিকা রাখে।
১২। সর্বোপরি আপনার শিশুর নিরাপত্তা নিশ্চিত করে।
কখনঃ ৪/৫ বছর বয়স থেকেই সাঁতার শিক্ষা (swim lessons) শুরু করতে পারেন।
কোথায় শিখবে (learn to swim)
১।
২। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (মেয়েদের জন্য)
৩। রাওয়া ক্লাব, মহাখালী (আর্মি অফিসারদের রেফারেন্স লাগে)
৪। জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর
৫। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল (ছেলেদের জন্য)
৬। অফিসার্স ক্লাব, বেইলী রোড
৭। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও।
সাঁতারের পোশাকঃ
১। সিলিকন দিয়ে তৈরি স্নানের টুপি,
২।বিশেষ গগলস,
৩। রাবারের জুতো
৪। সুইমিং ড্রেস
৫। ভেসে থাকার জন্য উপকরন।
সাবধানতাঃ
১। শিশুটি ভয়
পায় বা
সাঁতার কাটতে
না চায়, তবে জোর করার দরকার নেই, এতে হাইড্রোফোবিয়া হতে পারে।
২। বাচ্চাকে
একা ছাড়া যাবে না, তা সুইমিং পুল হোক বা পুকুর হোক।
৩। “একরকম শিখলেই হল”-- এরকম ভাবা
ঠিক নয়। নির্দিষ্ট কিছু কৌশল যাতে ভালোভাবে শিখে সে দিকে নজর দিন।
৪। প্রশিক্ষণ (swimming lessons for kids) শুরু করার আগে আপনার বাচ্চার নাক ও কানে সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হোন। এটি খুব গুরুত্বপূর্ণ !
৫।
সন্তানের মেজাজ ভালো না থাকলে সাতারে পাঠাবেন না।
জেনে রাখুনঃ
১। বাংলাদেশে ১
থেকে ৪
বছর বয়সী
শিশুমৃত্যুর প্রায় ৪৩ শতাংশের কারণই
পানিতে ডুবে
মৃত্যু।
মনে রাখবেনঃ
২। বাচ্চার প্রশংসা করুন, তার ছোট ছোট সাফল্যের জন্য পুরস্কার ও দিতে পারেন। আপনার সমর্থন এবং ভালবাসা শিশুর উৎসাহ দিগুন বাড়িয়ে দেবে।

কোন মন্তব্য নেই
If you have any doubts please let me know