ক্লিক করুন এখানে

মাথায় আঘাত পেলে কি করবেন | Head injury of baby

অনাকাংখিত ঘটনা যে কোন সময় ঘটতে পারে। আপনার প্রিয় সন্তানটির সুরক্ষার জন্য তাই আগে থেকেই জেনে রাখুন, যদি সে কখনও মাথায় আঘাত পায় সে ক্ষেত্রে কি করবেন।  

শিশু মাথায় পেলে আঘাত (concussion) পেলে কি কি হতে পারেঃ

১। মাথা ফুলে যেতে পারে

২। কেটে গিয়ে রক্ত বের হতে পারে।

৩। মাথার খুলি ভেঙে পর্যন্ত যেতে পারে।

৪। বেশী আঘাতে মস্তিষ্ক ফুলে যেতে পারে।




 

কি কি উপসর্গ দেখতে পাবেনঃ

১। শিশু অতিরিক্ত কাঁদতে থাকে।

২। নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে।

৩। তার কথা বলতে বা দেখতে অসুবিধা হয়।

৪। নাক, কান, মুখ থেকে রক্ত বের হচ্ছে ।

৫। বমি করছে।

৬। খিঁচুনি হচ্ছে।

 

কি করবেনঃ

১। আপাতত মাথায় আইস প্যাক লাগাতে পারেন।

২। ডাক্তারের পরামর্শ নিয়ে সিটি স্ক্যান করাতে পারেন চোটের গভীরতা পরিমাপের জন্য।

 

সাথে সাথে ডাক্তার দেখাবেন কখনঃ

১। বাচ্চা অজ্ঞান হয়ে গেলে।

২। ঘণ্টাখানেকের মধ্যে বমি করলে।

৩। খিঁচুনি হলে।

৪। রক্তপাত হলে।

 

সাবধানতাঃ


১। মাথায় আঘাত (head injury) গুরুতর না হলে পরবর্তী ২৪ ঘণ্টা তার ওপর নজর রাখুন।

২। শিশুর কান্না থামানোর জন্য কখনও জোরে ঝাঁকাবেন না।

৩। সাইকেল চালানো, স্কেটিং বা ক্রিকেট খেলার সময় মাথায় হেলমেট পরানোর অভ্যাস করুন।


কোন মন্তব্য নেই

If you have any doubts please let me know

Blogger দ্বারা পরিচালিত.