চোখে কিছু ঢুকলে | caring your eyes
শিশুর চোখ অত্যন্ত সংবেদনশীল এবং তাদের চোখে সংক্রমণ বা জ্বালা হলে সেটি শিশুর জন্য বেশ অস্বস্তিকর হবে। তাই দেরী না করে কিছু ঘরোয়া টোটকা (caring your eyes) ব্যবহার করতে পারেন, যা শিশুকে কিছুটা আরাম দিতে পারে। তারপরে আরও পরীক্ষার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যান।
কি কি হতে পারেঃ
১। বাচ্চার চোখে ধুলোকণা,ছোট কীটপতঙ্গ, ছোট ইটপাথর এমনকি
ক্ষুদ্র কাঠ বা ধাতুর টুকরো ও প্রবেশ করতে পারে।
২। শিশুর চোখে ফোলাভাব
থাকলে এটা ভাইরাল সংক্রমণকেই ইঙ্গিত করে।
৩। চোখের পাতা ফ্যাকাসে হয়ে গেলে অথবা দুই পাতা একসাথে লেগে গেলে বুঝবেন এটি ব্যাকটেরিয়াজনিত
সংক্রমণ ।
৪। চোখের লালচে ভাব ও ভাইরাল সংক্রমণকেই ইঙ্গিত করে।
৫। বাচ্চার চোখ ছলছলে মনে হলে বুঝতে
হবে ভাইরাসের সংক্রমণ।এর ফলে চোখ শুষ্ক হয়ে যেতেও পারে।
৬। যদিও
ব্যতিক্রম, প্রসবের সময়েই নবজাতকদের চোখের সংক্রমণ হতে পারে, প্রসবের নালীতে থাকা ব্যাক্টেরিয়াগুলির কারণে। এর কারনে ফলে চোখ ফুলতে পারে, চুলকানি
ও হতে পারে।
কি
করবেনঃ(baby eye care tips) সাধারণত বেশিরভাগ কণা পরিষ্কার পানি দিয়ে চোখ ধুলে বেরিয়ে যায়।
চোখে প্রচুর পরিমান পানি দেওয়াটাই প্রাথমিকভাবে সবচেয়ে কার্যকরী উপায়।
প্রয়োজনে পরিষ্কার পানি ভরা একটি ড্রপার দিয়েও চোখে পানি দিতে পারেন।
১। এক কাপ পানিতে এক চামচ লবন মিশিয়ে গরম করুন। এখন এই মিশ্রনটি
ঠাণ্ডা করে নরম কাপড় দিয়ে শিশুর চোখ (kids eye care) ধুয়ে দিন। এতে চোখে জমে থাকা ময়লা সরে যাবে।
২। টি ব্যাগটি গরম পানিতে ডুবিয়ে রেখে ঠান্ডা হতে দিন। এই
টি ব্যাগ আলতো করে চোখের উপর রাখতে পারেন। তাতে ব্যথার উপকার হয়।
৩। চোখে কিছু ঢুকলে, বারবার চোখে পলক ফেলা উচিত। এতে বস্তুটি চোখ থেকে বেরিয়ে আসতে পারে। তবে সব সময় এটা কার্যকরী নয়।
সাবধানতাঃ
১। নিজের চোখই হোক আর অন্য কারো হোক,চোখ
স্পর্শ করার আগে সাবান নিয়ে হাত ধুয়ে নিন। এতে ইনফেকশনের হওয়ার ঝুঁকি কমে যায়।
২। চোখের মণি বা সাদা অংশের ওপর কোনো
কিছু আটকে থাকলে বের করার চেষ্টা করবেন না।
৩। বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করুন।
কখন ডাক্তার দেখাতে
দেরী করবেন না
১। চোখ থেকে রক্ত বের হলে।
২। বড় কোন আঘাত পেলে
অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি চোখের ময়লাটি বের করার পরও চোখে
ব্যথা কিংবা চোখ লাল হয়ে থাকে।
জেনে রাখুনঃ চোখের মধ্যে ময়লা যত বেশি সময় থাকবে, সেই ময়লা কর্নিয়ায় ঘষা লেগে তত বেশি চোখের ক্ষতির ঝুঁকি বাড়াবে।

কোন মন্তব্য নেই
If you have any doubts please let me know