হাটি হাটি পা পা | when does baby walk
আপনার শিশুর শৈশবকালে পাশ ফেরা, গড়াগড়ি দেওয়া থেকে শুরু করে তার প্রতিটি অভিব্যক্তি বাবা মা’র কাছে খুবই মূল্যবান। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হল, যখন আপনার শিশু নিজের পায়ে দাঁড়াতে শেখে এবং আপনাকে অনুসরণ করতে শেখে ।
কখন হাটবে (when baby should start walking): শিশুরা সাধারণত ১০-১৪ মাসের মধ্যেই স্বাভাবিকভাবে হাটতে শুরু করে (age for baby walking)। তবে কোন কোন বাচ্চা ১৬-১৮ মাসের মধ্যেইও হাটা শিখে থাকে এর জন্য ভয়ের কিছুই নেই।
শিশু যদি হাটতে দেরি করে তাহলে যে জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে :-
১। শিশু তার হাত এবং পায়ের ব্যবহার করতে শিখছে কিনা।
২। কোন কিছু ধরে ওপরে উঠার চেষ্টা করছে কিনা।
৩।
গড়াগড়ি বা হামাগুড়ি দেয় কিনা।
এ লক্ষনগুলো প্রথম বছরে শিশুর মধ্যে না দেখা গেলে অনতিবিলম্বে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার করনীয়ঃ
১।বাচ্চার বয়স ১০-১১ মাস হয়ে গেলে কোলের ওপর দাঁড়াতে এবং লাফাতে দিন।
২। যখন দেখবেন, বাচ্চা একটু একটু পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে ওকে ধরে ধরে হাঁটার অভ্যেস করান।ওকে জোর করবেন না বা অনেকক্ষণ হাঁটাবেন না।
৩।কিছুটা করে হাঁটতে শিখে গেলে (how to teach baby walking), ওকে অল্প দূরত্বে
রেখে কোলে নেওয়ার ভঙ্গীতে আপনার দিকে ডাকুন। আপনার কাছে নিজে নিজে স্বাভাবিক ভাবে আসতে দিন।
৪।কিনে দিন এরকম জুতা, সে সব জুতাতে আলো জ্বলে বা
সুন্দর শব্দ হয়। এতে ওর হাঁটার ব্যাপারে উৎসাহ বহুগুণে বেড়ে যাবে।
৫।তার প্রিয় খেলনাটি (toys for baby walking) এমন
কোন উচু জায়গায় রেখে দিন, যাতে খেলনাটা নিতে হলে ওকে দাঁড়াতে হয়। কিন্তু খেয়াল রাখবেন কোনও ভাবেই যেন মাথায় আঘাত না পায়।
৬। ওর পায়ের কাছে একটি বল রাখুন এবং ওকে দেখিয়ে দিন কিভাবে পা
দিয়ে লাথি মারতে হয়। বার বার চেষ্টা করলে এক সময় সে ও লাথি মারতে সক্ষম হবে। তাতে
পায়ের জড়তা কাটবে।
সাবধানতাঃ
১। হামাগুড়ি
দেবার সময় অর পা হাটুতে “knee pad” পরাতে পারেন। তাতে পায়ে চোট লাগার সম্ভাবনা কমে যাবে।
২। বাচ্চা যাতে সিঁড়ির দিকে বা বারান্দায় না যায় সেদিকে খেয়াল রাখুন।
৩। শিশুকে হাঁটার জন্য ওয়াকার কিনে দেবেন না। এর ওপর নির্ভর করে থাকলে শিশুর হাঁটতে দেরি হয়,পিঠে ব্যথা হয়। এছাড়াও, ওয়াকার উল্টে গিয়ে শিশু আঘাত ও পেতে পারে। স্বাভাবিক
ভাবেই হাটতে শেখান।
৪। শিশুকে কখনই একা ছাড়বেন না। কেউ না কেউ যেন ওর সাথে থাকে।
৫। বাঙ্ক বেড বা দোতলা বিছানার উপরের বাঙ্কে বাচ্চাকে ঘুমাতে
দেবেন না, কারন সেখান থেকে সে সহজেই পড়ে যেতে পারে।
৬। যে কোন চোখা বা ধারালো জিনিস, ইস্ত্রি, ওভেন, শিশু থেকে উচু স্থানে রাখুন।
মনে রাখবেনঃ
১। শিশুরা সাধারনত ৯ মাসের মধ্যে হামাগুড়ি দেয়া শিখে ফেলে।
২। শিশুর হাঁটার গড় বয়স- ১৪ মাস (when baby start walking)। বেশিরভাগ শিশুই এই সময়ের মধ্যে হাঁটা শিখে যায় বা কারো ১৮ মাস ও লাগতে পারে। এর পর ও না হাটলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
৩। হাঁটা শেখার সময় বাচ্চা ভয় পেতে পারে, কাঁদতে ও পারে। ওকে সাহস দিন।

কোন মন্তব্য নেই
If you have any doubts please let me know