বয়ষ্কদের খেয়াল । Old Age Care
আমাদের প্রত্যেকের ঘরে এক-দুই জন বয়ষ্ক লোক আছেন। কেউ হয়ত আপনার মা, বাবা, বড় ভাই, দাদা,দাদী,চাচা, চাচী অথবা শ্বশুর-শাশুড়ী ও হতে পারেন। তাঁদের জন্য আমাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। উনাদের আগলে রাখা (old age care) আমাদের পবিত্র দায়িত্ব। ছেলেবেলায় যেভাবে যত্ন আর ভালোবাসায় আমাদের আগলে রেখেছিলেন, আমাদেরও সাধ্য অনুযায়ী চেষ্টা থাকবে তাঁদের খেয়াল রাখা (old age care at home)।
কি করবেনঃ
১। কম তেল ও মশলা দিয়ে রান্না করতে হবে। ভাজাভুজি নয়।আর শাক-সবজি ও
ফলমূল ভালো করে ধুয়ে,মাংস ও ডিম ভালোভাবে সেদ্ধ করে দিন।
২। বেশীরভাগ সময় একা থাকার কারনে তাঁরা অসহায়বোধ করতে পারেন।তাই সময়
পেলেই প্রতিদিন তাদের সঙ্গে গল্প করুন,হাসি-তামাসা (old age jokes) ও করতে পারেন।
৩। পর্যাপ্ত পানি পান করান। কিন্তু কোনো অবস্থাতেই ঠান্ডা পানি বা
কোমল পানীয় নয়।
৪। তাঁদের মদ্যপান, ধূমপানের,জর্দা, ঘুমের ওষুধের অভ্যাস থাকলে বিনয়ের সাথে বিরত থাকতে অনুরোধ
করুন।
৫। দুপুরের মধ্যেই যেন গোসল সেরে ফেলেন। বিকেলে গোসল একেবারেই নয়।
৬। ঘরের মধ্যেই হালকা জগিং বা ব্যায়াম করাতে উৎসাহিত করুন।
৭। সর্দি, কাশি, গলাব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, ডায়ারিয়ার কোনো লক্ষণ
দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখান। নিয়মিত খাচ্ছেন এমন বা সাধারন ব্যথার বা পেটের
অসুখের ওষুধ বা বাহ্যিক ব্যবহারের মলম ছাড়া অন্য কোন ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া
দেবেন না।
৮। বাড়ির বয়স্ক ব্যক্তিটি পছন্দ করেন এমন কাজে তাঁদের উৎসাহিত করুন।
৯। বাসায় একঘেয়েমি লাগলে ছাদে নিয়ে যেতে
পারেন। ছাদবাগান থাকলে আরও ভালো।
১০। করোনার লক্ষন থাকলে বাড়িতেও যেন মাস্ক
ব্যবহার করেন ।
১১। তাঁদের সামনে অবশ্যই মার্জিত আচরন করুন। কটু কথা ত নয়ই,উনাদের
সামনে কারো সাথে বা নিজেদের মধ্যে ঝগড়া করাও ঠিক নয়। মুখে না বললে ও, মনে ব্যথা
পাবেন নিঃসন্দেহে।
১২। বেশি বেশি সবুজ শাক-সবজি,ফল,ডিম,দুধ,ছোট মাছ দই দিন। তৈলাক্ত বা
ফ্যাট জাতীয় খাবার একদম নয়।
১৩। তাঁদের গোসল, খাওয়া ও ঘুমটা যেন সময় মত হয় এটা নিশ্চিত করতে হবে।
১৪। অসতর্কতা, অসাবধানতা জন্য যেন এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি
না হয় যার জন্য বাড়ির বয়স্ক সদস্যকে হাসপাতালে ভর্তি করতে হয়,সেদিকে নজর দিতে
হবে।
১৫। ওজন স্বাভাবিক রাখতে কার্বোহাইড্রেট এবং ফাইবার জাতীয় খাবার বেশী খেতে দিন।
১৬। পরিষ্কার-পরিচ্ছন্ন
থাকার জন্য বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়ানো, উনাদের কাপড় আলাদা ধুয়ে রাখা
জরুরী।
১৭। প্রতিদিন গোসল করা নিশ্চিত করুন।
১৮। আগে থেকেই কোভিড হলে, কোথায় ভর্তি করাবেন বা ঘরে রাখলে কোন
ডাক্তারকে ডাকবেন, অক্সিজেন সিলিন্ডার কোথা থেকে আনবেন, এসব ঠিক করে রাখুন।এই
সম্পর্কিত সব সব ফোন নাম্বার আলাদা এক জায়গায় লিখে রাখুন।
১৯। উনার পর্যাপ্ত ওষুধ মজুদ আছে কিনা খেয়াল রাখুন। যাতে হঠাৎ শেষ হয়ে
গেলে বিপদে পড়তে না হয়।
২০। বিনোদনের জন্য উনার ঘরে আলাদা করে টিভির ব্যবস্থা করে দিতে পারেন।
২১। যাদের নানা ধরনের শারীরিক জটিলতা যেমন-ডায়াবেটিস, হৃদরোগ বা কিডনী
রোগ আছে তারা বেশি বিপদের আশঙ্কায় থাকেন। তাদের নিয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন।
২২। তাঁদের ঘরে যেন পর্যাপ্ত আলো বাতাস, রোদ ঘরে প্রবেশ করে সেটা
খেয়াল করুন।
২৩। তাঁরা যাদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন ফোনে বা ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলান। প্রয়োজনে অনলাইন আড্ডার ব্যবস্থা করুন।
২৪। আপনি দেশের বাইরে বা দূরে থাকলে উনার ঘরে একটা আইপি ক্যামেরা
লাগিয়ে নিন। দূর থেকেও খেয়াল রাখতে পারবেন।
কি
করবেন না:
১।
অনেক
দিন ধরে ফ্রিজে রাখা খাবার না খাওয়ানোই ভালো।
২। বয়স হলে অনেক সময়
মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই উনাদের ব্যবহারে বিরক্ত হবেন না।
৩। রাতে কোন ভাবেই একা থাকতে দেবেন
না।আর উপায় না থাকলে উনার হাতের কাছে একটা কলিং বেল সিস্টেম করে দিতে পারেন। যাতে
উনি কোন সমস্যায় পড়লে কাউকে ডাকতে পারেন।
৪।এ সময় কোন ভাবেই ঘরের বাইরে যেতে
দেবেন না। এমনকি মসজিদে ও না।আপনার সামান্য অবহেলার কারনে বড় ধরনের বিপদের সম্মুখীন
হতে পারেন।
৫। ঘরে মেহমান বা পরিচিত কেঊ আসলে
তাদের কাছে যেতে দেবেন না। পরিচিত হলে দূর থেকে কথা বলতে দিন।
সাবধানতা:
১।অতিরিক্ত ঠান্ডা বা গরম দুটিই খারাপ
বয়স্কদের জন্য। তাই তাদের যাতে অতিরিক্ত গরম বা ঠান্ডা, কোনওটাই যেন না লেগে যায়
তা খেয়াল রাখতে হবে।
২।গোসলের সময় বয়স্কদের নিয়মিত গরম পানি
ব্যবহার নিশ্চিত করুন।
জেনে
রাখুন
১।আমাদের শরীরের বেশীর ভাগ শক্তি
ক্ষয় হয় হজমে। তাই সহজে হজম হয় এমন খাবার ই দেবেন।
২। আপনি যদি আপনার বয়ষ্ক বাবা, মা
কে সম্মান করেন, ভালোবাসেন (old people nursing) তবে আপনার সন্তান তাঁদের ভালোবাসবে, সন্দেহ নেই। এই
নৈতিক শিক্ষাটুকু আপনার সন্তান যেন পায় ছোট বয়স থেকেই।
৩। আপনার একটু হাসি মুখে কথা বলা
অথবা আপনার দেয়া ছোট্র একটি উপহার উনার মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ঠ।

কোন মন্তব্য নেই
If you have any doubts please let me know