শিশু নাকে আঘাত পেলে | broken noses in toddlers
খেলতে গিয়ে বা জোরে হাটতে গিয়ে আপনার শিশু পড়ে গিয়ে নাকে আঘাত পেতে পারে।
কি হতে পারেঃ
১। নাকের ভেতর থেকে রক্ত পড়তে পারে (baby bloody nose)। বিভিন্ন কারনে এটা
হতে পারে, যেমনঃ সর্দি,এলার্জি, আঘাত, টিউমার,সাইনাস,আঙ্গুল দিয়ে নাক খোচানো,ইনফেকশন ইত্যাদি।
২। বেশী আঘাতে
নাকের হাড় ভেঙ্গে যেতে পারে।
৩। কেটে গিয়ে
রক্ত পড়তে পারে।
কি করবেনঃ
১। নাক থেকে রক্ত পড়লে (baby bloody nose) শিশু ভয়ে কাঁদতে পারে। ওকে সাহস দিন।
২। নাক ফুলে গেলে একটি পরিষ্কার কাপড়ে বরফের টুকরা নিয়ে নাকের উপর চেপে ধরুন এবং
১৫-২০ মিনিট রাখুন। দিনে ৩-৪বার এটির পুনরাবৃত্তি করুন। তারপরও
রক্ত পড়তে থাকলে
শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
৩। বাচ্চার নাক
থেকে রক্ত পড়লে, নাকের ভেতরটা
দেখার চেষ্টা করুন
যে রক্ত
নাকের ভেতর থেকে আসছে, নাকি বাইরের দিকের চামড়া ছিঁড়ে যাওয়ার কারণে পড়ছে।
৪। রক্ত বন্ধের জন্য,শিশুকে সোজা
করে বসিয়ে
নরম কাপড় দিয়ে নাকের নীচের অংশ চেপে ধরুন। ৫
থেকে ১৫ মিনিট।মুখ দিয়ে শ্বাস নিতে বলুন। বন্ধ
না হলে ডাক্তারের কাছে নিয়ে যান।
৫। গরম কালে নাক যাতে অতিরিক্ত শুষ্ক না হয়, সে জন্য নাকের সামনের অংশে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারে।
২। না বুঝে নাকে হাত দেবেন না। কারন নাক ভেঙ্গে থাকলে তা ক্ষতির
পরিমান আর ও বাড়িয়ে দেবে।
জেনে রাখুনঃ
১। নাক দিয়ে
রক্ত পড়া কোনো রোগ নয়,রোগের লক্ষণ মাত্র। চিকিৎসা পরিভাষায় নাক দিয়ে রক্ত পড়াকে
অ্যাপিসট্যাক্সিস বলে।
২। ছেলে শিশুর এই সমস্যা বেশি হয়। ৩
- ৮ বৎসরের শিশুদের (nose injury in toddlers) এই রোগের প্রকোপ সবচাইতে বেশী।
৩। বেশীরভাগ রক্তপড়া আপনা থেকে বন্ধ
হয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসাতে ভাল হয়ে যায়।
৪। শীতকালে এই প্রকোপ বেশী দেখা
যায়।
সাবধানতাঃ
১। নাক থেকে রক্ত
পড়াকালে বাচ্চাকে শোয়াবেন না। এতে রক্ত ফুসফুসে গিয়ে জটিল সমস্যা করতে পারে।
২। রক্ত পড়া
বন্ধ হলেও কয়েক ঘণ্টা নাক পরিষ্কার করবেন না।
৩।আপনার শিশুর
নখ বড় হতে দেবেন না।
ডাক্তারের কাছে কখন যাবেন :
১। যদি নাকের রক্ত পড়া বন্ধ না হয়
২। অনেক বেশি ফোলা থাকে।
৩। নাকের হাড় ভেঙ্গে যায় বা বাঁকা হয়ে যায়।

কোন মন্তব্য নেই
If you have any doubts please let me know