বাচ্চার পেটে সমস্যা | Child belly pain
বাচ্চার পেটে সমস্যা বিভিন্ন কারনে হতে পারে। অতিরিক্ত কান্না, খাওয়ায় অরুচি বা ঘুম না হওয়া, বমি হওয়া—এসব পেটের সমস্যার পূর্ব লক্ষন হতে পারে।
কি
কি হতে পারে:
ডায়রিয়ার লক্ষনঃ
১। মল অনেক পাতলা,হলুদ, সবুজ বা বাদামী বর্ণের হতে পারে।
২। ঘন ঘন পায়খানা হবে।
কোষ্ঠ্যকাঠিন্যের লক্ষনঃ
১।বাচ্চার ৩ দিনের বেশি পায়খানা হচ্ছে না।
২। পায়খানা করার সময়ে কষ্ট হচ্ছে,
কান্নাকাটি করছে।
৩।
পায়খানা শক্ত এবং শুকনো,
হালকা রক্তও দেখা যেতে পারে।
৪। মাঝেমধ্যে পেটে ব্যথা (child belly pain)।
৫। খাওয়া-দাওয়ায় অনীহা
৬। ওজন কমে যাওয়া।
কি
করবেন:
১। বাচ্চার পেটে সমস্যায়, খাদ্যতালিকায় (foods for baby constipation) আঁশ জাতীয় খাবার
যেমন শাক-কচুশাক, মিষ্টি আলুর শাক, কলমিশাক, পুদিনা পাতা, পুঁইশাক, মুলাশাক, ডাঁটাশাক, লাউয়ের ও মিষ্টি কুমড়া ইত্যাদি রাখুন।
২। শিশুকে বেশি করে পানি খাওয়ান, না
খেলে শরবত, তাজা ফলের জুস বা স্যুপ তৈরী করে দিন।
৩।শিশুর শারীরিক কার্যক্রম না হলে অন্ত্রে নড়াচড়াও স্বাভাবিকভাবে হবে না, তাই প্রতিদিন
সামান্য হলেও খেলাধুলা বা অন্য কোন কার্যক্রমের ব্যবস্থা করুন।
৪।
রাতের খাওয়ার পর ইসুবগুলের ভূষি গরম দুধে মিশিয়ে খাওয়াতে পারেন। মাঝে মাঝে খাওয়ালে
কোষ্ঠকাঠিন্য হবে না। এই তালিকায়
খেজুর ও রাখতে পারেন।
৫।লেক্সেটিভ বা পায়খানা নরম করার ঔষধ ( ও দিতে পারেন, তবে চিকিৎসকের
পরামর্শ নিয়ে।
কি
করবেন না:
১।বাচ্চা সলিড খাবার খেতে অভ্যস্ত থাকে, তাহলে তাকে ভাত, গাজর বা কলা কম করে দেবেন, এই সবের জন্য কোষ্ঠকাঠিন্য হয়।
২। কোষ্ঠকাঠিন্য (constipation) রোধের জন্য ফাস্ট
ফুড বা মাংস জাতীয় খাবার কম দেবেন।
৩। বাড়ন্ত শিশুদের টিফিনে ভাজা বা তৈলাক্ত জিনিস দেবেন না।
জেনে
রাখুন:
১। শিশু যতদিন
বুকের দুধ খাবে, ততদিন
তার মল নরম থাকবে ও মলত্যাগ
সহজ হবে৷
যখন ও
শক্ত খাবার
খেতে শুরু
করে,তার মল
শক্ত হয়ে
উঠবে, মলত্যাগ
করতে কষ্ট
হবে, তখন
কোষ্ঠকাঠিন্য ও হতে পারে।
২। জন্মের প্রথম
৪ থেকে
৬ সপ্তাহ
পর্যন্ত প্রতিবার
খাওয়ার পর
পায়খানা করতে
পারে।
৩। বুকের দুধ
খাওয়ানো বাচ্চা (breastfed baby with constipation) যদি বেশ
ক’দিন
পায়খানা না
করে তবে
ঘাবড়ে যাওয়ার
কিছু নেই।
৪। এক বছরের বেশী বয়সের শিশুকে
দৈনিক আধা লিটার থেকে পৌনে এক লিটারের বেশি দুধ খেতে দেবেন না।
কখন ডাক্তারের কাছে যাবেন:
১।অনেক
বেশী রক্তযুক্ত
পায়খানা দেখলে।
২। বাচ্চা যদি ৩ মাস বা এর থেকে কম বয়সী হলে ও দিনে দুই থেকে তিনবার পাতলা পায়খানা করলে (dysentery) দেরী না করে ডাক্তারকে জানান।
মনে রাখবেনঃ
১। বাচ্চার পেটে সমস্যা হোক বা না হোক বাচ্চাকে বাইরের খাবার
যেমন চকলেট, চিপস যত কম দেয়া যায় তত ভালো।
২। "অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবেনা"- বাচ্চাকে এই শিক্ষা দিন।

কোন মন্তব্য নেই
If you have any doubts please let me know